প্রকাশিত :১২-০৩-২০২৬
জামায়াতসহ বিরোধী দলগুলোর প্রতিবাদ, হট্টগোল আর ওয়াক আউটের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ এবং বছরের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনের কার্যক্রম। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়ার পর আগামী রোববার (১৫ মার্চ) পর্যন্ত অধিবেশন মুলতবি করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ওই দিন বেলা ১১টায় পুনরায় অধিবেশন বসবে।এর আগে অধিবেশনের বিধি অনুযায়ী স্পিকার যখন রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানান, তখনই জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলীয় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে চিৎকার করে প্রতিবাদ শুরু করেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’এবং ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’না হলে কাউকে ছার দেওয়া হবেনা।


0 Comments