Header Ads Widget

Responsive Advertisement

ঢাকাসহ ৪ বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস ।

 

নন্দীগ্রাম টিভি চ্যানেল

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৫:২১



কালবৈশাখীর সময় এসেছে। ইতিমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এর প্রভাবও দেখা গেছে। রোববার ঢাকাসহ দেশের চার বিভাগের কয়েক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  এ সময়ের ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিই কালবৈশাখী।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়,  ভারতের পশ্চিমবঙ্গ ও  এর কাছাকাছি এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাত হতে পারে।

 


Post a Comment

0 Comments