ফাইল ছবি: রয়টার্স
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি
মোজতবা খামেনি
অল্পের জন্য ‘বেঁচে গেছেন’
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র
ও ইসরায়েলের সেই ভয়াবহ হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন, যে হামলায় তাঁর বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ও পরিবারের অন্য
সদস্যরা নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর হাতে আসা একটি ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে
জানা গেছে, বিস্ফোরণের মাত্র কয়েক মিনিট আগে ব্যক্তিগত
কাজে ভবন থেকে বাইরে পা রাখায় প্রাণে বেঁচে যান তিনি।
অডিও রেকর্ডে গত ২৮ ফেব্রুয়ারির সেই হামলার রোমহর্ষক
বর্ণনা পাওয়া গেছে। এতে বলা হয়, হামলায় ইরানের
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, পরিবারের বেশ কয়েকজন সদস্য ও তাঁর শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন। হামলায়
ইরানের সামরিক প্রধানের শরীর ছিন্নভিন্ন হয়ে ‘কয়েক কেজি মাংসে’ পরিণত হয় এবং
খামেনির এক জামাতার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়।
হামলার
নৃশংস বর্ণনা
আয়াতুল্লাহ আলী খামেনির অন্য ছেলে মোস্তফা খামেনিও হামলার
সময় কাছাকাছি অবস্থানে ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী অক্ষত অবস্থায় বেঁচে ফিরতে সক্ষম
হয়েছেন।
হোসেনি জানান, ওই হামলা এতটাই শক্তিশালী ছিল
যে ইরানের সামরিক প্রধান মোহাম্মদ শিরাজির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তাঁকে শনাক্ত
করার জন্য শুধু ‘কয়েক কেজি মাংস’
অবশিষ্ট ছিল। এ ছাড়া খামেনির জামাতা মেসবাহ আল-হুদা বাঘেরি
কানির দেহ পাওয়ার সময় দেখা যায়, তাঁর মাথা দ্বিখণ্ডিত হয়ে আছে।
হোসেনির দেওয়া তথ্য
অনুযায়ী, খামেনি পরিবারের সদস্যদের থাকার জায়গাসহ ওই কমপ্লেক্সের বিভিন্ন অংশে একই
সঙ্গে একাধিক হামলা চালানো হয়েছিল।
তথ্যসূত্র: এনডিটিভি
নন্দীগ্রাম টিভি চ্যানেল 20


0 Comments