প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬
চ্যানেল: নন্দীগ্রাম টিভি চ্যানেল ২০
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়াইল ইউনিয়নের দাসগ্রাম এলাকার শালুকাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা যায়, শালুকাপাড়া গ্রামের মোঃ জাকিরের বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
স্থানীয় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
চ্যানেল: নন্দীগ্রাম টিভি চ্যানেল ২০


0 Comments