Header Ads Widget

Responsive Advertisement

সময়ের সঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যও পাল্টে যায়।

 ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । ১২ মার্চ, ২০২৬ 😞😕❌

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্ভবত এক বিরল উদাহরণ। তিনি তিন বছরের মধ্যে তিনটি ভিন্ন সরকারের রাষ্ট্রপতি এবং তিন সরকারের সময়েই তাদের প্রশংসা করে বক্তব্য দিয়েছেন। অথচ সরকারগুলো একই রাজনৈতিক ধারার নয়।

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। পরে রক্তক্ষয়ী আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকারের সময়ও সাংবিধানিক ধারাবাহিকতায় রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধানসহ উপদেষ্টাদের শপথ পড়িয়েছিলেন তিনি। এমনকি ফ্যাসিবাদী সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের মধ্যে যাঁরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন, তাঁদের শপথও পড়িয়েছিলেন। অথচ এই ছাত্রনেতারা শুরু থেকেই তাঁর অপসারণ দাবি করে আসছিলেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন যখন ফ্যাসিবাদী সরকারের কথা বলছিলেন, তখন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়ে সমর্থন করতে দেখা যায়। তবে রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত এনসিপি ওয়াকআউট করে বেরিয়ে যায়।

 

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়ের মাধ্যমে সরকার গঠন করেছে বিএনপি। সংসদে বিরোধী আসনে বসেছে জামায়াতে ইসলামী ও জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিন বছর আগে যে দল মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছিল, সেই আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ।😛😛😒Ζਉ

Post a Comment

0 Comments