Header Ads Widget

Responsive Advertisement

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে দাসগ্রাম বাজারে ৬নং ওয়ার্ল্ড ৬নং ওয়ার্ল্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে


 

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে ১০-৩-২০২৬ তারিখে

 দাসগ্রাম বাজারে ৬নং ওয়ার্ল্ড এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর হোসাইন মোহাম্মদ মানিক, আরো উপস্থিত ছিলেন,এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান মাস মুসলমানদের জন্য রহমত, বরকত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব।

‎‎বক্তারা আরও বলেন, এ ধরনের দোয়া ও ইফতার মাহফিল সমাজে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।


প্রফেসর হোসাইন মোহাম্মদ মানিক বলন,পবিত্র রমজান মাস আমাদের আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। তিনি বলেন, এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

‎আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, ব্যবসায়ী, যুবসমাজের প্রতিনিধিসহ এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত।


Post a Comment

1 Comments